প্রাণ থাকতে বাংলা ভাগ হতে দেবো না, চ্যালেঞ্জ পার্থপ্রতিমের
দি নিউজ লায়ন; বাংলা ভাগের চক্রান্ত করছে কেন্দ্রের ভাজপা সরকার। প্রাণ থাকতে বাংলা ভাগ হতে দেব না। শনিবার কার্যত এই ভাষাতেই লাগাতার আন্দোলনের স্লোগান তুললেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। এদিন কোচবিহার জেলা সভাপতি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন। উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর উদয়ন গুহ, অর্ঘ্য রায় প্রধান। জেলা তৃণমূল মুখপাত্র শিবু পাল এবং রাহুল রায়।
নিজের বক্তব্য এদিন উদয়ন গুহ এবং বিনয় কৃষ্ণ বর্মন একযোগে বলেন, রাস্তায় নেমে আন্দোলন করবো। কোন অবস্থাতেই বাংলা ভাগ মেনে নেব না। শুধু তাই নয় বিগত 10 বছরের উত্তরবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তারা। তাদের কথায়, বাম আমলে উত্তরবঙ্গের উন্নয়ন সত্যিই পিছিয়ে ছিল। কিন্তু তৃণমূল বিগত 10 বছরে উন্নয়ন শীর্ষ স্থানে গিয়ে পৌঁছেছে। রাস্তাঘাট সড়ক যোগাযোগ ব্যবস্থায় সেতু স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিকেল কলেজ ইঞ্জিনারিং কলেজ।
এই সবটাই উন্নয়নের খতিয়ান। সুতরাং যারা বাংলা ভাগের চক্রান্ত করছে তারা সাবধান হয়ে যান। বিনয় বাবু বলেন, ইংরেজ আমলে বাংলা ভাগ করা হয়েছিল যার খেসারত আজ পর্যন্ত ভোগ করছে বাংলা। আর নয়। উত্তরবঙ্গের উন্নয়ন এতদিন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে আগামী তো তাই হবে। শিবু পাল বলেন, বছরে অন্তত পক্ষে কুড়িবার উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তপশিলি জাতি উপজাতি থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য একাধিক উন্নয়ন প্রকল্প তার হাত ধরেই গঙ্গার এপারে এসেছে। সুতরাং উত্তরবঙ্গ বঞ্চিত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদয়ন গুহ বলেন, এটা সম্পূর্ণ বিজেপি তথা কেন্দ্রের চক্রান্ত। তারা মানুষকে কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে, কালো টাকা ভারতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে, মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে, এবার বাংলা ভাগের চক্রান্ত করে মানুষকে আবার বিপদে ফেলতে চাইছে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ কে রক্ষা করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে।

Post a Comment